নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাতভর ছুটে আশাশুনি আর কালিগঞ্জে মন্দিরে অনুদান পৌঁছে দিলেন কাজী আলাউদ্দীন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দীনের উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অনুদান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়েছে।


বুধবার (৩ ডিসেম্বর) রাতভর আশাশুনি এবং কালিগঞ্জের চারটি দুর্গা মন্দিরে ছুটে গিয়ে একের পর এক মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন তিনি।


আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারী দুর্গা মন্দির, আশাশুনি সদরের গাছতলা সর্বজনীন দুর্গা মন্দির, কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী সর্বজনীন দুর্গা মন্দির এবং চাঁদখালী দুর্গা মন্দির উন্নয়নে ৬০ হাজার টাকা করে বিতরণ করেন।


নির্বাচনী ব্যস্ততার মাঝেও রাতজেগে অনুদান বিতরণে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে কাজী মো. আলাউদ্দীন বলেন, মানুষের পাশে থাকা আমার রাজনীতির মূল লক্ষ্য। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা শুধু দায়িত্বই নয়, এটা আমার আন্তরিকতা।


তিনি আরও বলেন, সাতক্ষীরায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এই সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে, সেটাই আমার বড় চাওয়া। ভবিষ্যতেও আমি সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের পাশে থাকব।


মন্দির কর্তৃপক্ষ জানায়, বরাদ্দকৃত এই অনুদান ধর্মীয় কার্যক্রম পরিচালনা ও মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নকাজে উল্লেখযোগ্য সহায়তা দেবে। তারা সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর