নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার



সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ফের বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। পৃথক দুটি অভিযানে মোট ১,১৬১ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানের বিষয়টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলীর দিকনির্দেশনায় হাবিলদার মহসিন গাজীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল দেবহাটার বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৩১ বোতল ভারতীয় উইসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।


অন্যদিকে, একইদিন শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদের নেতৃত্বে আরেকটি দল ভাতশালা সুইচ গেট এলাকা থেকে ৫২৫ বোতল ভারতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করে।


উদ্ধার করা এ বিপুল মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় অবৈধ ভারতীয় মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। মাদক আমদানির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর