বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

ফ্যাসিস্ট আ’লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচার করতে হবে: মুন্না

ফ্যাসিস্ট আ’লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচার করতে হবে: মুন্না




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুলিশ-প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবদল সভাপতি বলেন, যারা শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর।


তাই তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, তারেক রহমানের নামে ওয়ান-ইলেভেনের সরকারও মামলা দিতে পারে নাই। অথচ আওয়ামী লীগ সরকার একের পর এক ভিত্তিহীন মামলা দিয়েছে তার বিরুদ্ধে। তিনি বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মী সভায় আরও বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, আলিমুজ্জামান আলিম, ফরিদউদ্দিন প্রমুখ।


Tag
আরও খবর