আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

চিলমারীতে কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে মধ্যযুগের (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ বাহিনী। শনিবার (২১শে জুন) রাত আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে, উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমন্দিয়ার খাতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েচে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (৪৫)। তিনি ঐ ইউনিয়নের বৈলমন্দিয়া খাতা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানান, গেল রাত ৩.৩০ মিনিটের দিকে চিলমারী মডেল থানার এসআই (নিঃ) আরিফ রাসেল ফোর্সসহ, মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পরে তাকে থানায় হেফাজতের জন্য নেয়া হয়েছে। পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী জানান, আসামীকে গ্রেপ্তার করে দুপুর ২টার পরে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল গ্রামে, একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতন করা হয়েছিল। এ নিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

আরও খবর