যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

‌জয় ইরানেরই হবে, স্পষ্টভাষায় জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-06-2025 08:36:31 am

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের নবম দিনে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান স্পষ্টভাষায় বলেছেন, “আমি আশাবাদী যে, জয় ইরানেরই হবে।”



শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ।


ইসরায়েলের তীব্র সমালোচনা করে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, “ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনার ঠিক আগেই ইসরায়েলের হামলাগুলো আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে। তার মতে, এটি প্রমাণ করে যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না।”



অভিযোগ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “শুক্রবার (১৩ জুন) ইসরায়েল যখন প্রথম হামলা চালায়, তখনও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী নন।” 


বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতি এরদোয়ান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি ইসরায়েলের বিষাক্ত কথায় কান না দিয়ে একটি বৃহত্তর সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আরও খবর