উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

‎জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে সিরাজদিখানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ‎


‎'দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই' এই প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ১৯-২১ জুন পর্যন্ত ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর আজ ছিল সমাপনী দিন। এ উপলক্ষ্যে আজ ২১ জুন ২০২৫ খ্রি: তারিখে সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন সিরাজদিখান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

‎

‎সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার'র সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র সহ আরো উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎

‎মেলার স্টলগুলোতে শোভা পায় উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত বিভিন্ন প্রজাতির দেশি ফল এবং ফল গাছের চারা। জেলা প্রশাসক অনুষ্ঠানের শুরুতে ফলের স্টলগুলো ঘুরে দেখেন এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষার্থী, অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশি ফলের চারা রোপন করতে তরুন প্রজন্মকে উৎসাহিত করেন।

‎

‎অনুষ্ঠানে বক্তাগণ বেশি বেশি দেশী ফল খাওয়া এবং ফল গাছ রোপণের তাগিদ দেন। অনুষ্ঠানে মনোজ্ঞ লোক সংগীত আয়োজন ছিল লক্ষণীয়। পরে জেলা প্রশাসক ফল মেলা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে দেশি ফলের চারা তুলে দেন।

‎

আরও খবর