মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, মাদক ও হাসুয়া দা উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, মাদক ও হাসুয়া দা উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) প্রথম প্রহর রাত ১টা ১৫ মিনিটের দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঐ অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসলে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি বলে জানায় বিজিবি।


সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ এবং অবৈধ মালামাল পাচার করবে এরূপ গোপন সংবাদের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট সকাল তারিখ ১১০০ ঘটিকা হতে  ব্যাটালিয়ান সদরের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪ এর বিপরীতে তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নটিজঙ্গল নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান করে। পরবর্তীতে ২৫ আগস্ট প্রথম প্রহর রাত  ১টা ১৫ মিনিটের দিকে ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।


এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ২-৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারীরা নিবৃত না হয়ে বরং আক্রমণাত্মক থেকে দূর থেকে ধারালো দেশীয় অস্ত্র (ম্যাসাটে/দা) নিক্ষেপ করলে বিজিবি টহল দল আত্মরক্ষার্থে চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে  দুই রাউন্ড গুলি নিক্ষেপ করলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে স্থানীয় ঘন বাগানে অদৃশ্য হয়ে যায়। উক্ত ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।


পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারী দল কর্তৃক ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেন।


আটককৃত দ্রব্যসামগ্রীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।


Tag
আরও খবর