মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শ্যামনগর বাজার থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্যামনগর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ-মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। তিনি বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক ইলাহি মুন্নাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর