মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কমছে না সবজির দাম, অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ

কমছে না সবজির দাম, অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

বাজারে বর্ষাকালীন সবজি পর্যাপ্ত থাকলেও দাম চড়া। কিছুতেই কমছে না সবজির দাম। সবজি কিনতে হিমসিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। মাছ, মাংস খাওয়া যেখানে স্বপ্নের মতো সেখানে নিম্ন আয়ের মানুষ দুমুটো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে নাভিশ্বাস উঠে গেছে। সবজির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল আটার দাম দিন গেলেই বেড়ে চলেছে।


ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। মানুষ বাজারে যেয়ে বাকরুদ্ধ হচ্ছে পণ্যর দাম শুনে। সাতক্ষীরার সকল বাজারে প্রায় সব পণ্যের দাম ঊর্দ্ধমুখী। বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে আবারও মরিচের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। এছাড়া বেড়েছে অন্য সবজির দামও। তবে, কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। মুরগির দাম কেজিপ্রতি কমেছে আরও ২০ টাকা। শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে কাঁকরোল ১০০ টাকা, করলা ৯০-১০০, চিচিঙ্গা ৭০-৮০, ঢেঁড়স ৬০-৬৫, আলু ৬০, পটল ৫০, মিষ্টি কুমড়া ৪০, বরবটি ১৩০-১৪০, টমেটো ১৫০-১৬০, পেঁপে ৪০-৫০, গাজর ১৩০ এবং শসা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৪৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, ছাগলের মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে রুই ২৬০ থেকে ৩৬০, কাতলা ৩২০ থেকে ৩৬০, মৃগেল ২০০-২৫০, আকারভেদে পাঙ্গাস ১৮০-২২০, তেলাপিয়া ২০০-২২০, বাগদা চিংড়ি ৮০০, রূপচাঁদা জাত ও আকারভেদে ৫৫০ থেকে ৭০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, টেংরা ৩৭০ থেকে ৫০০ টাকা, কেজিদরে বিক্রি হচ্ছে। মুদিপণ্যের মধ্যে খোলা চিনি ১৪০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৭ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা। তবে বাড়েনি চাল, আটা-ময়দার দাম। উপজেলার বিভিন্ন বাজারে জাতভেদে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।

ক্রেতা মাহবুব রহমান বলেন, বাজারে গেলে বোঝা যায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কেমন মাত্রা যোগ হয়েছে। ১ হাজার টাকার নোটে ৩/৪ আইটেম পণ্য নিলে ফুরিয়ে যায়। মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর নিম্ন আয়ের মানুষ তারা অনেক কষ্ট জীবনযাপন করছে। সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধি পাচ্ছে। জবাবদিহিতা করার কেউ নেই। জনপ্রতিনিধিরা ও মানুষের দুংখ কষ্ট নিয়ে ভাবেন না। প্রশাসন তেমন মনিটারিং করেনা।

আরেকজন ক্রেতা দিনমুজুর রবিউল হুসাইন বলেন, গরীর মানুষের সবচেয়ে বড় জ্বালা। যা ইনকাম করি ডাল ভাত খেয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম আকাশচুম্বী। মাছ সপ্তাহে ও মাংস তো মাসে ১ দিন কিনতে হিমসিম খাই। ঘরে ছোট দুই ছেলে তারা ও নিয়মিত ডাল, মাছ বিহীন খাবার খেতে চায় না। গরীবের যত জ্বালা দেখার কেউ নেই।

নাগরিক কমিটির সভাপতি আজাদ হোসেন বেলাল বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। আয় অনুযায়ী ব্যয় বেড়েছে। বারবার সিন্ডিকেট দ্বারা দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করানো কথা বললে ও তাদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায় না। প্রশাসনের হীনমন্যতা কারণে সিন্ডিকেট সক্রিয়। সঠিকভাবে বাজার মনিটারিং করলে সিন্ডিকেট ভেঙে ক্রেতারা নায্যমূল্য পণ্য ক্রয় কয় করতে পারবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বাজা মনিটরিং করতে হবে প্রতিদিন। টিসিবিকে শক্তিশালী করতে হবে। নিম্ন আয়ের মানুষকে টিসিবির আওতায় আনতে হবে।


Tag
আরও খবর