মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সড়ক উচ্ছেদ অভিযানে রাস্তার পাশে রাখা স্কেভেটর ভেঙে দিল সড়ক বিভাগ, ক্ষতিপূরণ মামলা করবেন মালিক

সড়ক উচ্ছেদ অভিযানে রাস্তার পাশে রাখা স্কেভেটর ভেঙে দিল সড়ক বিভাগ, ক্ষতিপূরণ মামলা করবেন মালিক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়েছে। সাতক্ষীরায় শুরু হওয়া সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম দিনই ঘটে গেছে এক বিপত্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার (১ জুলাই) উচ্ছেদকারী টিম সকল স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদকালে শহরের ইটাগাছার ভিসা সেন্টারের সামনে সড়কের পাশেই রাখা একটি মূল্যবান স্কেভেটর (ক্যাট-৫) গাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। সড়কের পাশেই অন্যান্য বাস ট্রাকের মতো স্কেভেটরটি রাখা হলেও তা ভেঙে দেওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা গেছে, স্কেভেটরটির মেসার্স অরোরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রবিউল ইসলামের। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।


স্কেভেটরটি ভাঙার সময় মেসার্স অরোরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রবিউল ইসলামের চাচাতো ভাই মোঃ জাকির হোসেন, ছোট ভাই মোঃ মনিরুজ্জামান জনি ও ডাঃ অনির্বান সরকারসহ একাধীক পথচারীরা বাঁধা দিলেও শোনেননি উচ্ছেদকারী টিম। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেঙে দেওয়া হয় স্কেভেটর মেশিনটি।


এ বিষয়ে মেসার্স অরোরা এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, স্কেভেটরটি ভেঙে দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে সঠিক ক্ষতি নিরুপন করলে ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। এ বিষয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিবাদী করে ক্ষতিপূরণ মামলার প্রস্তুতি নিচ্ছি।


Tag
আরও খবর