মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা


সাতক্ষীরা দেবহাটার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।


রোববার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন।


পাশাপাশি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা, জেয়ার গুচ্ছগ্রাম, নোড়ারচক, নাজিরের ঘের সহ আশপাশের এলাকায় প্রায় প্রতি রাতেই মৎস্য ঘের মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ লুট, সড়ক-মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহনের দৌরাত্ম, আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত, সীমান্তে মাদক ব্যবসা ও চোরাচালান, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে ব্যপক আলোচনা ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম সহ বিজিবি প্রতিনিধিগণ ও অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর