নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা জেলা আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার আদালতের কতিপয় আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদ। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহ’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের কোষাধাক্ষ এড. শাহনাজ পারভীন মিলি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে কতিপয় আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠন তবে কতিপয় বিএনপি ও জামায়াত পন্থি আইনজীবীদের নিয়ে ঐ মানববন্ধনটি করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিপদগামী আইনজীবী ও সাতক্ষীরা বারের সদস্য তালিকা বহির্ভূত আইনজীবী শাহ আলমের নেতৃত্বে সাইদুর রহমান জিকো, সাহেদুজ্জামান সাহেদ, আজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ এবং তাদের অনুগত কুল্যা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এড. খোরশেদ আলম ডালিম, জাতয়িতাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার সদস্য এড. সালাউদ্দীন, এড. সাইদুর রহমান সাঈদ, জামায়াত সদস্য এড. শামীম, শেখ মাহমুদুল হাসান জিকো সহ ১৫/১৭ জন আইনজীবী মানববন্ধনে মিথ্যা, অশোভন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। তারা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহসহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বর্তমান ৫ সদস্য বিশিষ্ঠ পরিচালনা পর্ষদ পূর্বের সকল ইতিহাস ভেঙে আইনজীবী সমিতিতে অনেক উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পন্ন করেছে। যেটি স্বরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে সাতক্ষীরা আইনজীবী সমিতি থেকে এড. শাহ আলমের সদস্য পদ বাতিল করে বাংলাদেশ বার কাউন্সিলে রিপোর্ট প্রদান করা হয়েছে। শাহ আলমসহ কতিপয় আইনজীবীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতসহ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ৬৫১/২৪ দায়ের করা হয়েছে। ফলে সাতক্ষীরা বারের নির্বাচনসহ অন্যান্য বিষয়ে অভিযোগ নিস্পত্তির বিষয়টি মাহামান্য হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ফলে নির্বাচন বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির নেই। তবুও শাহ আলমসহ কতিপয় আইনজীবী সমিতিকে বেআইনীভাবে দখল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদেও সদস্য শেখ নিজাম উদ্দীন।
Tag
আরও খবর