নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে এশিয়া ও প্রকল্পের খাল পুনঃ খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে এশিয়া ও প্রকল্পের খাল পুনঃ খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত SAFAL for IWRM প্রকল্পের আয়োজনে কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬টি গ্রামের ১৬০০ জন কৃষকের ৯৫০ একর জমিতে ধান, পাট, সরিষা, সাদা মাছ- গলদা এবং সবজি চাষাবাদ কৃষিতে পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের আওতায় প্রায় ১.৮ কিলোমিটারের খাল পুনঃ খনন কার্যক্রম শুরু হয়েছে। খননের পর এই খাল থেকে কৃষকরা পানি নিতে পারবে এবং দীর্ঘদিন পানি স্বল্পতায় থাকা ৯৫০ একর জমির ফসলের সেচসহ উৎপাদন খরচ কমে যাবে ও ফসলের উৎপাদন বাড়বে এমন কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (২৭ ই ফেব্রুয়ারি ) বেলা ১০:০০ টায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খালে দীর্ঘদিন পলি জমে ভরাট অবস্থায় থাকা প্রায় ১.৮ কিলোমিটারের খালটি পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রিফাতুল ইসলাম। কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ । সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সূত্রে জানা যায়,কয়লা ও কুমারনল মাঠ থেকে শুরু হওয়া এই খালটির একড়া ও বুইতা বারোমাসি বড় খালে গিয়ে যুক্ত হয়েছে‌ । পুনঃখনন হওয়া এই খালটির দৈর্ঘ্য ১.৮ কি.মি. চওড়া গড় ২০ ফিট এবং গড় গভীরতা ধরা হয়েছে ৪-৫ ফিট। উপকারভোগী ৬ টি গ্রাম কুমারনল, কয়লা, কাশিয়াডাঙ্গা, শ্রীপতিপুর, একড়া ও বুইতা । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মোঃ আবরারুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার SAFAL for IWRM প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম , ফিন্যান্স অফিসার মারুফ হোসেন, উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন , রিজেনএগ্রি এন্ড সিএসএ প্রোগ্রাম অফিসার ফিরোজা আফরিন, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, ইউ পি সদস্য মুনছুর আলী, মফিজুল ইসলাম, আঃ আহাদ, আঃ মান্নান, শাহাজদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব লুৎফর রহমান, প্রকল্পের ওয়াটার ক্লাস্টার অফিসার শাহিনা পারভীন ও মিজানুর রহমান,ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর কামরুজ্জামান , খোকন সরদার ও গাজী তৌহিদ কুমারনল মাইক্রো ওয়াটারসেড কমিটির সদস্যাবৃন্দ প্রমুখ।
Tag
আরও খবর