নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখা অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী শামসুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নবগঠিত কমিটির সদস্যরা, পরে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা এনায়েত খান টুনটু। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাছুম বিল্লাহ, গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান প্রমুখ। ‘সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করা’ - এমন লক্ষ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শামসুর রহমানকে সভাপতি ও সাংবাদিক ফারুক হোসেন রাজকে সাধারণ সম্পাদক এবং মতিয়ার রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত উপজেলা কমিটির একটি অনুমোদনপত্রে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য অনুমোদন দিয়েছেন। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নবগঠিত কলারোয়া উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজ। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ নবগঠিত কলারোয়া উপজেলা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বলেন এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সুন্দর সমাজ গঠনে সহায়তা করে কাজ করবে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার প্রতিটি সদস্যবৃন্দ।
Tag
আরও খবর