নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘের ধাওয়া খেয়ে লোকালয়ে একটি হরিণ

বাঘের ধাওয়া খেয়ে লোকালয়ে একটি হরিণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

প্রাণ বাঁচাতে সাতক্ষীরা শ্যামনগরে বাঘের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে নদী সাতরে লোকালয়ে আসার পথে একটি হরিণকে উদ্ধার করে তা অবমুক্ত করেছে বনবিভাগ।


শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে একটি হরিণকে সাতরে পার হতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা তা উদ্ধারের চেষ্টা চালায়।


দীর্ঘ সময় চেষ্টার পর হরিণটিকে উদ্ধারপূর্বক সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম।


তিনি বলেন, বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া থেকে একটি হরিণ খোলপেটুয়া নদী সাতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পীডবোটে চড়ে সেখানে পৌছায় বনবিভাগের সদস্যরা। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করতে সমর্থ হয় তারা।


স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের মানুষখেকো বাঘ প্রায়ই এই এলাকায় হরিণসহ নানা পশুপাখির ওপর শিকারের উদ্দেশ্যে আক্রমন করে। এটিও তারই একটি অংশ। হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জ সহকারী কর্মকর্তা নুর আলম।

Tag
আরও খবর