নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও রাজস্ব অফিস গনপাঠাগারের আয়োজনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে উপজেলার চৌকস সহকারী কমিশনার, বহুগুণে গুণান্বিত কর্মকর্তা (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।


তিনি বক্তব্যে বলেন শুধু পাঠ্য বইয়ে নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে সমাজের একজন হিসেবে তৈরী করে পরিবার, সমাজ তথা জাতীর একজন হতে হবে। বিতর্কে অংশগ্রহনের জন্যে আরও বেশি বেশি পড়তে হবে, সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। সু শিক্ষায় শিক্ষিত হতে পারলেই তার ভবিষ্যতে পিছে ফিরে দেখতে হবেনা। সর্বপরি আজকের এ আয়োজন অবশ্যই প্রসংশনীয়। তুমূল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়।


এ প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে নলতা হাইস্কুল ও বড়শিমলা কারবালা হাইস্কুল। বিচারক মন্ডলী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান, অধ্যাপক (অবঃ) শ্যামাপদ দাশ ও উপজেলা কৃষি সম্প্রসালন কর্মকর্তা কৃষিবিদ ওয়াসী উদ্দিন। সহযোগিতায় ছিলেন কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, গনপাঠাগারের সদস্য আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্ছু ও শাওন।


এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, সাংবাদিক, সূধী ও শিক্ষার্থীরা।

Tag
আরও খবর