নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিযোগ


সাতক্ষীরা সদরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিনব কাইদায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। দলিলের পাতার এক কর্ণারে সাংকেতিক চিহ্ন থাকে সেটা ব্যাবহার করে প্রতিটি দলিল সম্পাদনে সমিতির নামে অতিরিক্ত তিন হাজার করে টাকা আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।


অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুর্নীতি, অফিসের নাম করে সরকারি রাজস্বের অতিরিক্ত অর্থ আদায় করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকারও অধিক আদায় করছেন জমির ক্রেতারদের নিকট থেকে। দলিল লেখক সমিতির নামে এবং অফিসের নাম করে এই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।


সাতক্ষীরা পৌরসভা এলাকার জমি কবলা দলিল প্রতি ১ লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা। সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১৪৫০০ হাজার টাকা। ইউনিয়নের ভিতর জমির কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ৭০০০ হাজার টাকা সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১০০০০ টাকা। হেবা দলিলে সরকারি রাজস্ব আসে ৫৫০০ সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ৮৫০০ টাকা।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল করতে আসা গ্রহিতা জানান, আমি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল করার জন্য আমার থেকে দলিল লেখক সমিতির কথা বলে ৩০০০ টাকা অতিরিক্ত নিয়েছে। আমি জানতে চাইলাম দলিল লেখক সমিতির জন্য কেন টাকা দেব তখন দলিল লেখক বললেন এখানে দলিল লেখক সমিতির টাকা না দিলে কোনো দলিল রেজিস্ট্রি হবে না। সরকারি রাজস্ব দিয়ে জমির দলিল করবো কিন্তুু বাড়তি টাকা ছাড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল হয় না। আমরা সাধারণ মানুষ দলিল লেখক সমিতির বাড়তি টাকা নেওয়া বন্ধের জোর দাবি জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা পৌর এলাকার কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা কিন্তু আমরা নিয়ে থাকি ১২৫০০টাকা এই ছাড়া আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেইয়া হইনা। আপনি সরাসরি এসে কথা বলেন সেটাই ভালো হবে।


সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ বলেন, আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেয়া হয়না। অতিরিক্ত টাকা যদি দলিল লেখক সমিতির নামে কোন দলিল লেখক নিয়ে থাকে তাহলে আপনি থানায় অভিযোগ করতে পারেন।

Tag
আরও খবর