নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ এর বিরুদ্ধে দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। 

 

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কাছে দেয়া অভিযোগ পত্রের সূত্র থেকে জানা গেছে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষের যোগদানের পর থেকে বিভিন্ন রকম দুর্নীতি অনিয়মের সাথে নিজেকে জড়িয়েছেন। 


জানা গেছে ২০১৭ সালেও তার বিরুদ্ধে উক্ত স্কুলের একজন অভিভাবক, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতেও অনিয়ম দুর্নীতি থেকে থেমে থাকেননি। বরং অদৃশ্য শক্তির প্রভাবে তার ইচ্ছা মতো স্কুল পরিচালনা করেছেন। কিন্তু তার এই দুর্নীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার সহ্য করতে না পেরে অভিভাবকরা একত্রিত হয়ে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। 


সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ১০২ জন অভিভাবকদের স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা দেন। তার দুর্নীতির ধরন হচ্ছে তিনি দেরি করে স্কুলে প্রবেশ করেন, স্কুলের (এসএমসি) স্লিপের টাকা উত্তোলনের পর খরচ সম্পর্কে জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দেন না, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে নিলেও কোন অনুষ্ঠান করেননি এবং টাকাও ফেরত দেননি। 


এছাড়াও কোচিং বাণিজ্য, চারুকলা পরীক্ষার নাম্বার বেশি দেওয়ার নামে টাকা সহ অন্যান্য উপঢৌকন নেওয়া, স্কুলের আয়ত্তে থাকা দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাৎ সহ নানা বিধি-অনিয়ম সাথে জড়িত। তাই স্কুলটাকে বাঁচাতে অভিভাবক মন্ডলীরা একত্রিত হয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ এর কাছে তার অনিয়ম ও দুর্নীতির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা ঠিক হয়ে যাবে। কিন্তু অভিভাবকদের দাবি সুষ্ঠু তদন্ত ভিত্তিক তার এই অনিয়ম ও দুর্নীতির সঠিক বিচার যেন হয় এবং সে যেন তার ক্ষমতা বলে আইনের কোন (ফাক-ফোকর) দিয়ে বেরিয়ে না যায়।


Tag
আরও খবর