নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা মরিচ আমদানি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা মরিচ আমদানি বেড়েছে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা মরিচ আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে দিগুনেরও বেশি আমদানি বেড়েছে পন্যটি।

এদিকে আমদানি বাড়লেও দাম কমছেনা শুকনা মরিচের। গত এক মাসের তুলনায় পন্যটি কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, অন্য যে কোনো সময়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়াতে দাম কমছে না পণ্যটির।

ভোমরা শুল্ক স্টেশনের কাস্টম্স রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ২২ হাজার ৩০২ টন। যার আমদানি মুল্য ৫৫৯ কোটি ৯৭ লাখ টাকা। একই ভাবে গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এ বন্দরে শুকনা মরিচ আমদানি হয়েছিলো ১০ হাজার ৬৫৭ টন। যার আমদানি মুল্য ছিলো ২৬৮ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পন্যটি আমদানি বেড়েছে ১১ হাজার ৬৪৫ টন। যা মোট আমদানির দ্বিগুনেরও বেশি।

ভোমরা বন্দরের মসল্যাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্টান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ আবু হাসান জানান, দেশীয় অভ্যন্তরীণ বাজারে শুকনা মরিচের বেশি হওয়ায় আমদানি বেড়েছে। তিনি বলেন, গত অর্থবছরের পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তার প্রতিষ্ঠানে শুকনা মরিচ আমসদানি বেড়েছে অন্তত দ্বিগুন। তবে আামদানি বাড়লেও দাম কমেনি পণ্যটি। তিনি বলেন, ভারতে সবধরনের মসল্যা পন্যের দাম উর্দ্ধমুখি। ফলে আমদানি খরচও অন্য যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা শহরের সর্ববৃহৎ মোকাম সুলতানপুর বড় বাজারের মসল্যা আড়ত মেসার্স শাওন এন্টারপ্রাইজে শুক্রবার শুকনা মরিচ পাইকারী বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। যা এক মাস আগেও ৪৭০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হয়। একই ভাবে খুচরা বিক্রি হয় প্রতি কেজি ৫২০ থেকে ৫৩০ টাকা দরে। এ আড়তের সত্ত্বাধিকারী ফজর আলী জানান, আমদানিকৃত অধিকাংশ মসল্যার দাম বেড়েছে। তিনি বলেন, শুকনা মরিচ সরবরাহ বাড়লেও আমদানি খরচ বেশি হওয়াতে দাম কমছেনা।

সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহ জানান, জেলা প্রশাসনের সাথে সমম্বয় রেখে বাজার মনিটারিং জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্বাভাবিক রাখতে সর্বচ্চো চেষ্টা করা হচ্ছে। তবে শুকনা মরিচসহ অন্যান্য আমদানিকৃত মসল্যার দাম কিছুটা বাড়তির দিকে।

Tag
আরও খবর