নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা পুলিশ সুপার শুভ উদ্বোধন করলেন ফুলের সৌন্দর্য বর্ধন

সাতক্ষীরা পুলিশ সুপার শুভ উদ্বোধন করলেন ফুলের সৌন্দর্য বর্ধন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলা সদর থেকে কলারোয়া থানার দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার এ উপজেলার মধ্য প্রান্তে রয়েছে কলারোয়া থানা। প্রবেশ গেট থেকে থানার প্রশাসনিক ভবনের যতদূর চোখ যায় কেবল দেখা যায় পরিচ্ছন্ন রাস্তা যার দুই পাশে সিমেন্টের ঢালাই দেওয়া সারি সারি বেদীতে  লাগানো বিভিন্ন ধরনের ফুল গাছে বাহারি রংয়ের ফুল ফুটে সুভাষ ছড়াচ্ছে। ঠিক মধ্যখানে সুন্দর টাইলসের গাঁথুনির গোলঘরটি জুড়ে টাঙ্গানো রয়েছে লাল সবুজসহ নানান রঙের ফুলদানি। অগ্রভাগে এবাদত এর জন্য উন্মুক্ত সুন্দর মসজিদ ও পুকুর। আটক ব্যক্তিদের যেখানে রাখা হয় তার সামনে লাগানো গোলাপ গ্যান্দাসহ নানান ফুল গাছে ফুটেছে থানার মধ্যে ঢুকেই এমন নান্দনিক সৌন্দর্য বর্ধন দেখলে যেন মনে হয় ফুলের অম্রকানন সকলের মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। 

শুক্রবার ২৪শে নভেম্বর জুম্মার নামাজের পরে এমন সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় তিনি বলেন, মানুষের আপন বন্ধু পুলিশ, কোন মানুষ যাতে থানায় প্রবেশ করতে ভয় না পায় এবং পরিচ্ছন্ন জায়গায় বসে যাতে মানুষ পুলিশের সেবা নিতে পারে সেজন্য থানায় এমন সৌন্দর্য বর্ধন করা হয়েছে। তাছাড়া মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ। মানবতার জন্য পুলিশ মানুষের জন্য পুলিশ এজন্য কোথাও কোন ধরনের মাদক সন্ত্রাস জঙ্গিবাদের ঘটনা ঘটলে অবশ্যই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্ধোধন অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম শিক্ষক  মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত   অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামানসহ সাতক্ষীরা জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।


Tag
আরও খবর