নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ২০২৩ ইং খুলনায় আগমন উপলক্ষে 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) সকাল দশটায় শ্যামনগর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ,কে ফজলুল হক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিকুল আজম লেনিন, দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জি এম আকবর কবীর, বুড়িগয়ালিনী আ.লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, ঈশ্বরীপুর আ.লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এড. জি এম শোকর আলী, রমজাননগর আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ভুরুলিয়া আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, আটুলিয়া আ.লীগ সভাপতি জিএম কামরুল ইসলাম, নূরনগর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, পদ্মপুকুর আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মুন্সিগঞ্জ আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, কৈখালী আ.লীগ সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল, কাশিমাড়ী আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, গাবুরা আ.লীগ সাধারণ সম্পাদক শেখ মহসিন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি এবি এম মঞ্জু এলাহী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, উপজেলা মহিলা লিগের সাধারণ সম্পাদক মোছাঃ সুভিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহবান জানান।

বক্তারা খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলেন সভা পরিচালনা করেন।


Tag
আরও খবর