নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বিএনপি-জামায়াতসহ অনুসারীর দলগুলোর অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৫ই নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃতে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সুকান্ত সরকার, মৃনাল মন্ডল, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ রহমান, আসিফ রহমান, সিটি কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ রানা, পলিটেকনিক ইন্সিটিটিউট ছাত্রলীগ নেতা আজিবর রহমান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, হৃদয়, রনি, সাকিব, রাব্বি, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা নৎসাত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করে, গাড়িতে আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এই নৈরাজ্যের বিরুদ্ধে উল্লেখ করে বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অপশক্তিকে প্রতিহত করতে আহবান জানান।

Tag
আরও খবর