নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্গাপূজা উপলক্ষে ৫দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে ৫দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সনাতন ধর্ম্বাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এ উপলক্ষে শুক্রবার ২০শে অক্টোবর থেকে আগামী ২৪শে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২৫শে অক্টোবর বুধবার থেকে ফের শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ আলম খান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ২১শে অক্টোবর থেকে আগামী ২৪শে অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন বন্ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে একটি চিঠি পাঠায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।


এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকে। এর ফলে শুক্রবার ২০শে অক্টোবর থেকে টানা ৫ দিন কার্যত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৫শে অক্টোবর বুধবার থেকে যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাজরিহা হোসাইন জানান, ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

Tag
আরও খবর