নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুপ্রস্তাবে রাজি না হওয়াতে বখাটের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩ জন

কুপ্রস্তাবে রাজি না হওয়াতে বখাটের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩ জন


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা কলারোয়ায় কোচিং সেন্টারে বখাটেদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩ জন। এ ঘটনায় কলারোয়া থানায় দুই বখাটের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ই জুলাই বিকেলে উপজেলার দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত ইসরাইল হোসেনের কন্যা (১৫) কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় রাস্তা ঘাটে উপজেলার গণপ্রতিপুর গ্রামের জাকাত আলী গাজীর ছেলে হাবিবুর রহমান হাবিব (১৯) কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

 

তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন ভাবে হুমকী দেয়। রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাবে এবং অপহরণ করবে বলে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। তার অব্যহত হুমকিতে বাড়ী থেকে বের হতে পারছেনা ঐ স্কুল ছাত্রী। একপর্যায়ে ১৮ই জুলাই ২৩ ইং তারিখ বিকেলে বাইসাইকেল নিয়ে দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে এসে বিষয়টি তার কোচিং সেন্টারের স্যারদের জানায়। ঐ সময় কোচিং সেন্টারের স্যার বিষয়টি নিয়ে বখাটে যুবুকের বাসায় ফোন করে তার অভিভাবকের কাছে নালিশ জানান। সাথে সাথে বখাটে যুবক হাবিবুর রহমান হাবিব (১৯), আলামিন (১৫) দলবদ্ধ হয়ে লোহার রড নিয়ে দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে আসে।

 

এ সময় স্কুল ছাত্রীকে দেখে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এতে কোচিং সেন্টারের স্যারেরা প্রতিবাদ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রী, শিক্ষক ওসমান আলী ও ওমর ফারুকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। এ সময় শিক্ষার্থীদের ডাক চিৎকারে বাজারে থাকা লোকজন এগিয়ে আসছে তারা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার ন্যায় বিচারের দাবী জানিয়ে স্কুল ছাত্রী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Tag
আরও খবর