নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পৌর মেয়র চিশতীর আদালত জামিন না’মঞ্জুর করে আবারও কারাগারে

পৌর মেয়র চিশতীর আদালত জামিন না’মঞ্জুর করে আবারও কারাগারে


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা পৌর মেয়র ও সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতীকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ১৮ই জুলাই সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে চিশতি জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী জানান, তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না’মঞ্জুর করে।

 

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২শত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং জিআর ৯৬২/২২। এ ছাড়াও অপর একটি নাশকতা মামলা রয়েছে পৌর মেয়র চিশতির বিরুদ্ধে যার নং-৩১৭/২৩।

 

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ ইফতেখার আলী অভিযোগ করেন, মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতি তার মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফিরে আসেন ২৬শে ডিসেম্বর। তিনি এলাকাতে না থাকার পরও তার নামে মামলা হয়।  

 

সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪শে জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ২০শে জুন মেয়র পদে বহাল হয়েছিলেন তিনি।

Tag
আরও খবর