নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার কাজী মনিরুজ্জামান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেয়া হয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জানকে। খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জে অফিস সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়েছে। একই সাথে প্রথমবারের মত রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।


সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই আব্দুল বাকীর হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেফতার অভিযান চালিয়ে সর্ব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি ইকবাল হাসান, নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।


Tag
আরও খবর