নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা আশাশুনি প্রধান সড়কে বড় ফাঁটলের সৃষ্টি

সাতক্ষীরা আশাশুনি প্রধান সড়কে বড় ফাঁটলের সৃষ্টি


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা টু আশাশুনি প্রধান সড়কের ঝাটিকাটা নামক স্থানে সড়কের পাশে বড় ধরনের ফাঁটলের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে ভারি বৃষ্টিপাতে ধ্বস নেমে সড়ক নষ্ট ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ার শঙ্কা বিরাজ করছে।  

 

সম্প্রতি বৃষ্টিপাতের ফলে দ্রুততম সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটের দক্ষিণ দিকে পেট্রোল পাম্প রেখেই ঝাটিকাটা গ্রামের কাছে মেইন সড়কের পশ্চিম পাশের মাটির অংশ পুরোটাই ফাঁটলের শিকার হয়েছে। প্রায় ১০ হাত এলাকার মাটির পুরো অংশই ফাটলের সৃষ্টি হয়ে অনেকটা সরে গেছে। প্রতিদিন বৃষ্টির পানিতে মাটি সরে যাচ্ছে। পাশে নয়নজলির খাদের মধ্যে পাশের মাটি যে কোন মুহুর্তে পুরোটাই নেমে যেতে পারে।

 

তখন বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে পড়বে, পিচ ঢালাই রাস্তাও বসে ধসে যেতে পারে। ভারি যানবাহনের চাপে এমনিতেই ঝুকিতে রয়েছে এই স্থানের সড়কটি। কে বা কারা ভাঙ্গন কবলিত ফাটল ধরা স্থানে লাল কাপড় টানিয়ে সতর্কতার সংকেত জারি রেখেছেন। কিন্তু সপ্তাহ পার হলেও সড়ক রক্ষায় ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এলাকার পথচারী রনজিৎ দাশ জানান, ভাঙ্গন স্থানে প্রথমে সামান্য ফাটল লেগেছিল। বৃষ্টিপাতের ফলে ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন বড় আকার ধারণ করেছে। বৃষ্টি হতে থাকলে বা ভারি যানবাহনের আঘাতে ২/৪ দিনের মধ্যে মাটির অংশ ভেঙ্গে খালে বিধ্বস্থ হতে পারে।

 

বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু জানান, আমি আজকে ফাটল স্থান দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর