নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে সাতক্ষীরায় মাসব্যাপি শুরু হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি। আজ মঙ্গলবার ২৭শে জুন ২০২৩ ইং বেলা ১২টায় র‌্যালী বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সাতক্ষীরা স্বাধীনতা উদ্যানে শিউলি, আমলকি, হরতকি ও বয়রাসহ ভেজষ উদ্ভিদের চারা রোপন করেন।

 

এ সময় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে উন্নত জাতের আম, পেয়ারা, মাল্টা ও সিডলেস লেবুর দুইশত চারা বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারণে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এ জন্য রেজিলেন্স গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে।

 

জেলা প্রশাসক আরো বলেন, পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে হলে কার্বনডাই অক্সসাইড নিঃসরণ কমাতে হবে। এ জন্য প্রাকৃতিক একটা বড় উপায় হচ্ছে বৃক্ষরোপন। তিনি বলেন, আমি গত দুই মাস ধরে বিভিন্ন সভায় বলে যাচ্ছে প্রত্যেকে যেন গাছ লাগাই। আমরা প্রতিষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করি। এর বাইরেও আমরা ব্যক্তিগতভাবে গাছ লাগাতে চাই। তিনি প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপনের উদ্যোগ প্রসঙ্গে বলেন, এটা চমৎকার একটা উদ্যোগ। এই সময়টা গাছ লাগানোর সময়। বৃক্ষরোপানের কোন বিকল্প নেই। তিনি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল ওয়াহেদ, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ দিলারা বেগম, বিশিষ্ঠ চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, সূর্য়ের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, অধ্যাপক পবীত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, কবি স.ম. তুহিন, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এডঃ মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, এম জিল্লুর রহমান, আমিনা বিলকিস ময়না, দিদারুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নাগরিক কমিটির নেতা নিত্যানন্দ সরকার, আলী নুর খান বাবলু, আসাদুজ্জামান লাভলু, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা প্রমুখ।

 

কর্মসূচির উদ্বোধনকালে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এডঃ মুনির উদ্দীন বলেন, আগামী ৩১শে জুলাই পর্যন্ত সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান ও নদী-খালের ভেড়িবাধসহ বিভিন্নস্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন এবং বীজ বপন করা হবে।

Tag
আরও খবর