নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারি চেয়ারম্যান বরখাস্ত

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারি চেয়ারম্যান বরখাস্ত



প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে। ১৮ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একপত্রে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

 

ঐ পত্রে উল্লেখ করা হয়েছে অন্যের জমি হারি না দিয়ে জবর দখলের মাধ্যমে কয়েকটি ডিড বিহীন মৎস্য ঘেরের মালিক হওয়া, প্রকাশ্যে জনসভায় সাতক্ষীরাকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে দিয়ে ২০১৩/১৪ সালের মতো রাস্তাঘাট ও গাছপালা কেটে অবরোধ সৃষ্টি করে সরকার পতন ঘোষণা দেওয়ার অভিযোগ প্রমানিত হয়েছে। যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

 

যেহেতু আব্দুর রউফ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধরার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

Tag
আরও খবর