নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা কালিগঞ্জে বজ্রপাতে এক শ্রমিক নিহত, আহত ৩

সাতক্ষীরা কালিগঞ্জে বজ্রপাতে এক শ্রমিক নিহত, আহত ৩


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আবদুর রউফ (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হন আরও তিন শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২০শে জুন বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।

 

নিহত আবদুর রউফ উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল গফুর সানার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আবদুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। বেলা পৌনে ১২ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে আবদুর রউফ সানা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

 

বজ্রপাতের ঘটনায় আহত হন শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)। তবে আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানান ওই ইউপি সদস্য। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর