নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা দেবহাটা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা দেবহাটা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা দেবহাটা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ই জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি দায়িত্বরত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

 

সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া দক্ষিণ পারুলিয়া, জেলিয়াপাড়া, পলগাদা, জোয়ার গুচ্ছগ্রাম, পাতাখালিসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্যঘের লুট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোবাইল ব্যাংকিংয়ে দেয়া ভাতাভোগীদের অর্থ হ্যাকারদের হাতিয়ে নেয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়।

 

পরে উপজেলা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা এবং বেসরকারি সংস্থা নব-জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজঅ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) নারুস সালাম সিদ্দিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর