নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কঠোর পরিশ্রমী সাতক্ষীরা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস

কঠোর পরিশ্রমী সাতক্ষীরা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস


 

সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জনগণের রয়েছে অনেক অভিযোগ। এর মধ্যে ব্যতিক্রম জনবান্ধব, পরিশ্রমী সাতক্ষীরা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে কলারোয়া উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারী প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

 

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় যোগদান করে গত এক বছরে তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম। কলারোয়া উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জনবান্ধব এই উপজেলা নির্বাহী অফিসারের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সকল জন প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত ২০২২সালের ৮মে তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি কলারোয়া উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। তাঁর সততা ও কর্মদক্ষতায় উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ডে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। কমে যায় জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান।

 

উপজেলার যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। তা ছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের সেবা, জনগণকে সচেতন করে তোলা, সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

ইউএনও রুলী বিশ্বাস এর এ সব সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী বলেন-সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং মানবসেবক হিসেবে ইউএনও স্যার অসাধারণ একজন মানুষ। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পেশাদারিত্বের সাথে তিনি সঠিক ভাবে পালন করে যাচ্ছেন। তার ভালোবাসা এবং সততায় কলারোয়ার আপামর জনসাধারণ মুগ্ধ। ইউএনওর কাজের প্রসংশা করতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ইউএনও সাহেব যেভাবে মানুষের সাথে মিশে গেছে সত্যিই অভাক হওয়ার মতো।

 

আসলেই তিনি সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়ন ও কলারোয়া একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করছি। এটি আমার নৈতিক দায়িত্ব। স্থানীয় সংসদ সদস্য স্যারের সহযোগিতা, আমাদের জেলা প্রশাসক মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিশিষ্টজনেরা সব সময় আমার কাজে সহযোগিতা করছেন প্রকৃতপক্ষে ভালো কাজ করলে সবাই সহযোগিতা করেন। সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।

Tag
আরও খবর