নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদে ঢুকে মেম্বারকে মারধরের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সাবেক যুবলীগ নেতা মামুনুর রশীদ বুধবার দুপুরে ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে ঢুকে পড়েন। এ সময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলেন। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেন। এ সময় সচিবের কক্ষে বসে ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম।


মামুনের এমন আচরণের প্রতিবাদ করলে এক পর্যায়ে সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল করিমকে মারধর করতে থাকেন মামুন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইউপি সদস্য রেজাউল করিম অভিযোগ করে বলেন, খারাপ আচারণের প্রতিবাদ করলে আমাকে মারধর শুরু করে মামুন ও তার লোকজন। এ ঘটনার বিচার দাবি করছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে