নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে খড়ের স্তুপে আগুন লাগাতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো গৃহবধূ

জামালপুরের সরিষাবাড়ীতে ‘খড়ের স্তুপে আগুন লাগিয়ে দৌড়ে পালানোর সময় জনতার হাতে আটক রেশমি (৩০) নামে এক গৃহবধূ।

গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাটবাড়ী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। রেশমি বেগম একই এলাকার অটোরিক্সা চালক মাসুদ মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম মেলেটারি।

স্থানীয় ও শালিস-বৈঠক সুত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেরে ভুট্টু মিয়ার বসতবাড়ীর ‘খড়ের স্তুপে’ আগুন দেয় প্রতিবেশি মাসুদ মিয়ার স্ত্রী রেশমি বেগম। এসময় স্থানীয় ফুলু মিয়ার স্ত্রীসহ অনেকেই রেশমি বেগমকে খড়ের স্তুপে আগুন লাগিয়ে চলে যেতে দেখে ডাক চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা দৌড়ে এসে রেশমি বেগমকে দিয়াশলাইসহ হাতেনাতে আটক করে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

এদিকে আগুন দেওয়ার ঘটনায় রেশমির বিরুদ্ধে বুধবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলামের বাড়ীর পাশে শালিস বৈঠক বসে। ভবিষ্যতে এমন ঘটনা না করার প্রতিশ্রুতি দিলে অভিযুক্ত নারীকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে স্থানীয় ইদ্রিস মিয়া, আফসার আলী ও আলমাজ মিয়াসহ আরো অনেকেই বলেন, গত ২ মাসের মধ্যে হাটবাড়ী এলাকায় খড়ের স্তুপে পর্যায়ক্রমে আগুন লাগে। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটায় জানা যায়নি। গতকালে রাতের ঘটনায় তাদের ধারনা ইতিপূর্বে রেশমি বেগমই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এলাকায় এমন ঘটনা ঘটিয়ে আসিতেছিল।

এ-সময় স্থানীয় আ.লীগ নেতা মোস্তাক আহম্মেদ এর সভাপত্বিতে শালিস বৈঠকে স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম মেলেটারি, সুরুজ্জামান, আজমত আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ডোয়াইল ইউনিয়নে ইউপি সদস্য রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, শালিস বৈঠকে প্রমাণ হয়েছে গৃহবধূ রেশমি বেগম খড়ের স্তুপে আগুন দিয়েছে। তাকে শালিস বৈঠকের মাধ্যমে এমন ঘটনা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পুনরায় এমন ঘটনা ঘটলে তাকে পুলিশ সোর্পদ করা হবে বলে তিনি জানান।

এ-বিষয়ে ডোয়াইল ইউনিয়নের বিট অফিসার এ. এস আই জহির রায়হান বলেন, আগুন লাগার বিষয়ে তিনি অবগত নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে