নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালভার্টের মুখ বন্ধ করায় পানি সংকটের শঙ্কায় কৃষকরা

জামালপুরে সরিষাবাড়ীতে কালভার্টের মুখ বন্ধ করায় প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি আগামী মৌসুমে এক পাশে জলাবদ্ধতা আরেকপাশে পানি সংকটে পড়বে বলে শঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন, যদি সময় মতো চাষাবাদ না করতে পারেন, তাহলে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন হতে তারা বঞ্চিত হবেন।

কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো উত্তর পাড়া এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মিত একটি বক্স কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে ফেলেছে ওই এলাকার নূরুল ইসলাম নামের এক ব্যক্তি।

দেখা গেছে, ওই কালভার্টের দুই পাশে প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি রয়েছে। যে জমিগুলো আগামী বর্ষা মৌসুমে বন্যার পলিমাটি থেকে বঞ্চিত হবে এবং অতিমাত্রা বর্ষণের ফলে পানি নিষ্কাশনের রুদ্ধতায় জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে এলাকার কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারবেন না বলে সংশয়ে অভিযোগ তুলেছেন।

পুকুর খননকারী আব্দুল হাকিমের ছেলে নূরুল ইসলাম বলেন, কালভার্টের সঙ্গে জমিটি আমাদের। আমরা এ জমিতে আমি পুকুর কাটছি এতে কার কী? আমাদের জমিতে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। জমিতে ফসলাদি ঠিকমতো হয় না। তাই আমি পুকুর বানাচ্ছি। আমি কালভার্টের মুখ বন্ধ করছি না। একপাশ দিয়ে খোলা রাখবো।

এদিকে এলাকার কৃষক আব্দুস সাত্তার জানান, এ ফসলের মাঠে প্রায় ৩০০ হতে ৪০০ একর জমি আছে। বর্ষাকালে এই জমিগুলোর সমস্ত পানি এই কালভার্ট দিয়ে নদীতে চলে যায় এবং বন্যার পানি এসেও জমিতে পলিমাটি পড়ে। এতে আমাদের ফসলি জমিগুলো আরো উর্বর হয় এবং ফসল ভালো হয়। যদি সে কালভার্টের মুখ বন্ধ করে পুকুর খনন করে, তাহলে আমরা আগামী মৌসুমে বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে আর চাষাবাদ করতে পারব না। এতে আমরা একটি ফসল থেকে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত হব।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকারি অর্থায়নে নির্মিত কালভার্ট কেউ বন্ধ করে দিতে পারে না। আর ওই কালভার্টটি এলাকার কৃষি ও কৃষকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এটা যদি কেউ বন্ধ করার চেষ্টা করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ  বলেন, কালভার্টের মুখ বন্ধ করে দিলে পানি নিষ্কাশন রোধে জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে চাষাবাদে ব্যাঘাত হবে এবং কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। এটি যিনি করছেন তিনি ভালো কাজ করেননি। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এর যথাযথ ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন  বলেন, ফসলি জমিতে পুকুর খনন করা অপরাধ। এতে জমির শ্রেণি পরিবর্তন হয়। যদি কেউ জমির শ্রেণি পরিবর্তন করতে চায়। তাহলে তাকে জেলা প্রশাসক বরাবর আবেদন করে জমির শ্রেণি পরিবর্তন করতে হবে। তা না হলে সরকারি আইন উপেক্ষা করার অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে ভূমি নীতিমালায়।

তিনি আরো বলেন, কালভার্টের মুখ বন্ধ করে কেন পুকুর খনন করা হচ্ছে। এ বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে