নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পঙ্গু স্বামী-সন্তান নিয়ে মানুষের দ্বারে দ্বারে রিক্তা বেগম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পঙ্গু স্বামী-সন্তান নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রিক্তা বেগম। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি তার বসতভিটা সহ ঘরবাড়ী বেদখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন জানিয়ে তিনি থানায় মামলা করেছেন।

তবে আইনি কোন সহায়তা না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে তিনি এইসব অভিযোগসহ তার কষ্টের বর্ণনা দেন। তিনি পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিদুলী ইউনিয়নের চর-লোটাবর গ্রামের বাসিন্দা।


অভিযোগ করে তিনি বলেন,, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর-লোটাবর গ্রামের মৃত অদ্দিন মিয়ার ছেলে শহীদ মিয়া। ওয়ারিশসূত্রে তিনি ৮শতাংশ জমির মালিক। সেই জমিতেই শহীদ মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। সেই জমিতে মোহাম্মদ আলীর নজর পড়ে। এদিকে শহীদও অভাবের তাড়নায় পেটের দায়ে আড়াই শতাংশ জমি ৫ লক্ষ টাকা দাম ধর ঠিক করে মোহাম্মদ আলীর নিকট বায়না করে। মোহাম্মদ আলী ২ লক্ষ টাকা দিয়ে বায়না পত্র দলিল করে। বাকী টাকা দিবে বলে কৌশলে রেজিষ্টারী করে নেন। কিন্তু মোহাম্মদ আলী ২ লক্ষ টাকা দিয়েই জমি দখল নিতে চেষ্টা করে। এমনকি এক পর্যায়ে গত এপ্রিলের ১৫ তারিখ শনিবার সকালে শহিদ মিয়ার উপর অতর্কিত হামলা করে শহিদের এক পা রামদা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে এলাকাবাসী শহিদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর ডাক্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শহিদ বর্তমানে ভাঙা পা নিয়ে কোন কাজ কর্ম করতে না পারায় স্ত্রী সন্তানদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।


ভুক্তভোগী শহিদের স্ত্রী রিক্তা বেগম বলেন, এলাকার লোকদের কোন সহায়তা না পাওয়ায় বেশ কয়েকমাস আগে মাদারগঞ্জ থানায় মোহাম্মদ আলীকে প্রধান আসামি করে ৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের এস.আই মাসুদ পারভেজ মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে এবং আমরা কোন সুফল পাচ্ছি না। পুলিশ বলে শহিদ মিয়ার এটা সামান্য আঘাত কি রিপোর্ট দিবো?


এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মাসুদের সাথে কথা হলে তিনি জানান, আমি বাদীর স্বামী শহিদ মিয়ার ব্যাপারে হাসপাতালে ভর্তির কোন ডকুমেন্ট না পাওয়ায় তাদের মামলার চার্জসিট প্রেরণ করতে পারছি না। বাদী আমার সাথে কোন রকম যোগাযোগ না করায় আমি এখনো মামলার চার্জশিট দেইনি।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন বাদীর অভিযোগ সত্য না। বাদীর স্বামী শহিদ মিয়া টাকা নিয়ে জমি রেজিষ্টি বায়না করে। তবে জমির টাকা সব নিছে কিনা আমি স্পষ্ট না।


এ বিষয়ে সিদুলী  ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিলন বলেন, বাদী রিক্তা বেগম এবং বিবাদী মোহাম্মদ আলীর মাঝে জমি জমার বিষয়ে আমি বেশী কিছু জানি না। তাদের বিষয়ে তেমন কিছু জানা নেই। তবে এতটুকু জানি উভয় পক্ষের মাঝে জমিজমা নিয়ে একটা বিরোধ চলছে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে