নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৪

জামালপুরের সরিষাবাড়ীতে পর্ণোগ্রাফি মামলায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর দাশের বাড়ী এলাকা হতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস বিফিংয়ে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর দাসের বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ মিয়া (১৯), মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ রুকনুল ইসলাম রুকন (২৩), কুব্বাত আলীর ছেলে সাহেদুল ইসলাম আল আমিন(৩০) ও মোঃ আঃ ছবুর এর ছেলে মোঃ সৌরভ হোসেন (১৮)। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা সৌদি প্রবাসী সুজন মিয়ার স্ত্রীর বসত ঘরের পাশের গোসলখানায় গোসল করার সময় নগ্ন অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে এবং পরবর্তীতে উল্লেখিত আসামীরা ভিকটিম এর ছেলে মোঃ তারেক রহমান (১৫) মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে এক লক্ষ টাকা দাবি করে, অন্যথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেয়ার হুমকী দেয়।

এমতাবস্থায় ভিকটিম প্রবাসী সুজন মিয়ার স্ত্রী নিরুপায় হয়ে সরিষাবাড়ী থানায় এসে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে ২০১২ সনের পর্নোগ্রাফি আইনে ৮(১), ৮২),৮(৩) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। যার মামলা নং-১৩, তারিখ- ২৩/১২/২৩ইং।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) ওসি মোঃ মুশফিকুর রহমান বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলাটি তদন্তাধীন ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে