নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে পাল্টাধাওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় মেইন রোড়ের ওপর নৌকাপ্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনা সূত্রে জানা যায়, পৌরসভার চকহাটবাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে ফয়জুল হোসেন মিঠু স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থক হিসেবে কাজ করছিল। সে নৌকার সমর্থক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য বেলাল হোসেন নামে মিথ্যা অপবাদ দেয় যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিল ফকিরকে গালাগাল করেছে।

পরে এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছামান আলী ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের কাছে জানতে চাইলে বেলাল হোসেন বিষয়টি অস্বীকার করেন এবং কে বলেছে সেটি জানতে চান। পরে তিনি বলেন মিঠু বলেছে।

পরে বেলাল হোসেন মিঠুর চাচা লুৎফর রহমানকে বিষয়টি জানায়। লুৎফর রহমান তার ভাতিজাকে এসব মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকতে বলে এবং স্বতন্ত্রের পক্ষে কাজ করতে নিষেধ করে। পরে ফয়জুল হোসেন মিঠু তার চাচার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। পরে চাচা লুৎফুর রহমান রাগান্বিত হয়ে ভাতিজাকে মারধর করে।

পরে ভাতিজা এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জানালে তারা দলবল নিয়ে এসে ঘটনাস্থলে মারমুখি অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।

পরে নৌকার সমর্থকরা তৎক্ষণাৎ একত্র হয়ে আগত স্বতন্ত্র সমর্থকদের ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে লুৎফর রহমান বলেন, এটি আমাদের একান্তই পারিবারিক ও ব্যক্তিগত বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য। এটি ভাতিজার ভুলের কারণে দলগতভাবে চলে গেছে।

অপরদিকে বেলাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পারিবারিক বিষয়টিকে দলীয়ভাবে নিয়ে গেছে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।




আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে