নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সমাবেশ

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন।  মিছিলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নাম বাতিলের দাবি করা হয়।

আজ বৃহস্পতিবার  সকাল ১১.৩০ মিনিটে  উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ  মিছিল করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও তার  কর্মী-সমর্থকরা।


স্থানীয় সূত্র জানায়, জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৯ জন। এর মধ্যে  সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আনিছুর রহমান এলিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান ও পূরবী রানী দেবনাথ  মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নাম ঘোষণা করে মনোনয়ন বোর্ড। এপ্রেক্ষিতে আজ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে ক্ষোভ  প্রকাশ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল কে পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মী-সমর্থকরা। এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন ,সেইহেতু, স্বতন্ত্র প্রার্থী হতে পারতেন।


আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে