নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ডা.মুরাদ হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকিট পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান। 

ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নেবেন বলে জানিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

জানা গেছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ নানা বিতর্কে জড়িয়ে দলছুট হয়ে পড়েন। যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া অনেকটা জটিল হয়ে পড়ে। এ কারণে দলীয় মনোনয়ন যুদ্ধে হেরে যান তিনি। নৌকার মনোনয়ন পেয়ে যান মাহবুবুর রহমান। 

পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান বলেন, এমপি মুরাদ হাসানের নির্দেশেই এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, রোববার দুপুরে চিকিৎসক মুরাদ হাসান এমপির নামে একটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। প্রতিটি মনোনয়নপত্র ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির কাজ চলমান আছে।

আজ রোববার বিকেলে মনোনয়ন ঘোষণার আগে ডা. মুরাদ হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ কারণে মোখলেছুর রহমানকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছেন।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে