নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যমুনা এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার- ১১

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- গত ১৯ নভেম্বর রোববার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ সোমবার(২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মধ্য দিয়ে জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী রেলওয়ে থানার এসআই আব্দুল কাদের বাদী হয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৪১ জনকে এজাহারভুক্ত ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রেল পুড়ানো জড়িত থাকা সন্দেহে ১০জনকে গ্রেফতার করে জামালপুর রেলওয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করে।


সোপর্দকৃত আসামিরা হলেন- মুনছের আলী (৩৬), বাবলু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩২), মোঃ সুজন মিয়া (৩৪), মোঃ রাজা মিয়া (২৬),মোঃ আশিক মিয়া (১৯),মোরাদ হাসান (২৩),মোঃ মোশারফ হোসেন আকাশ (২৫) এরা সকলেই সরিষাবাড়ী থানার বাসিন্দা এবং জামালপুর সদর থানায় লিয়াকত আলী খান (৩৫) নামে একজনকে গ্রেফতার করে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।


এবিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, রেলে আগুন দেওয়ার ঘটনায় ১১জনকে গ্রেফতার করে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে