নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে বিএনপির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার -২

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-বর্তমান সরকারের থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিরোধী দল বিএনপির ৩দিনের অবরোধ ঘোষণা করে। তিনদিনের এ অবরোধে জামালপুরে সরিষাবাড়ীতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের‌ ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।


এবং এঘটনায় ২জনকে আটক করে বুধবার (১লা নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানা গেছে।


আটককৃতরা হলেন, উপজেলার পৌরসভার বলার দিয়ার গ্রামের আবেদ আলী(৫০) এবং একই গ্রামের মতিয়র রহমান(৪৮)। এবিষয়টি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মহব্বত কবীর নিশ্চিত করেছেন।


মামলা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি সন্ত্রাস, ভাংচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকে জমায়েত হয়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতিকারীরা পুলিশের অভিযান টের পেয়ে দৌড়ে পলায়ন করে। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।


এবিষয়ে সরিষাবাড়ী থানার এসআই হুমায়ূন কবির বলেন ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, পুলিশ মিথ্যা গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। এসব মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে