নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার।

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবা সহ আলম মিয়া(৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।  গ্রেফতারকৃত আলম ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।  শুক্রবার (৬ অক্টোবর)  দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর। 
পুলিশ সুত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আলম মিয়া (৩৫)  দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী পৌর এলাকার বীর ধানাটা গ্রামের টিএনটি মোড়ে মোফাজ্জল মাষ্টারের  ৪তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের দিক নির্দেশনায় এসআই হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম,  এএসআই শাহাদাৎ, এএসআই জহির রায়হানের সহযোগিতায় পুলিশ মোফাজ্জল মাষ্টারের বাসার নীচ তলার ব্যালকনিতে অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ আলম মিয়াকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে।  পরে থানার এসআই হান্নান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করে।  মামলা নং – ০৪/২৩৭, তারিখ -৬/১০/২০২৩ ইং।
কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আলম মিয়া ধনবাড়ী থেকে এসে ভাড়া বাসায় এসে মাদক ব্যবসা করে আসছিল। ২২০ পিচ ইয়াবা উদ্ধার ও আলম মিয়াকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে