নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-বিএনপি নেতা আবু সাঈদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সরিষাবাড়ী উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের  উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

     আজ শনিবার  ২৭-০৫-২৩ ইং  তারিখ সকালে সরিষাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  সভাপতিত্ব করেন, সাবেক   মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,  জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাক্তার আ স ম শাহানশাহ মোল্লা, পৌর কাউন্সিলর সাখাওয়াত  আলম মুকুল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ ,সাবেক বিআরবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা তাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও যুব লীগ ,ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন । আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা অনতিবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকিদাতা ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি চরণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ।


Tag
আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে