নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সাদিয়া আক্তার (১৯) নামে এসএসসি পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় সন্দেহজনক হিসেবে গৃহবধূর স্বামী রায়হানকে আটক করেছে পুলিশ। সাদিয়া মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।


নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত এপ্রিল মাসের ২৭ তারিখে পৌরসভার কোনাবাড়ী এলাকায় আব্দুল্লার ছেলে ইঞ্জিনিয়ার রায়হানের সাথে বিয়ে হয় মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তারের। সাদিয়া এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলমান থাকায় বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন সাদিয়া। শুক্রবার বিকালে স্বামী রায়হান ও তার পরিবারের লোকজন সাদিয়াদের বাড়িতে বেড়াতে আসেন। আত্মীয়-স্বজনরা রাতে চলে গেলে স্বামী রায়হান থেকে যায়। রাতে রায়হান ও সাদিয়া ঘুমিয়ে পড়ে।


শনিবার ভোর রাতে স্বামী রায়হানের চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় মরদেহ বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন স্বামী রায়হান। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সন্দেহজনক হিসেবে স্বামী রায়হানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


নিহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বলেন, ‘রাতে মেয়ে ও জামাইকে হাসি মুখেই ঘরে রেখে আমরা ঘুমাতে যাই। ভোরে মেয়ের জামাইয়ের চিৎকার শুনে ঘুম ভাঙ্গে। দৌড়ে গিয়ে দেখি বারান্দার পকেট রুমে মেয়ের ঝুলন্ত মরদেহ জামাই রায়হান বুকে ধরে কান্নাকাটি করছে। এ সময় জিজ্ঞেস করলে সাদিয়া গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে নিহত গৃহবধূর স্বামী রায়হানকে আটক করে থানায় আনা হয়েছে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে