নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জের বিস্মিল্লাহ আড়তদারদের ভয়ভীতি ও জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিস্মিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদাররা। গতকাল ২৬মে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে। 

মানববন্ধনপূর্বক  বিস্মিল্লাহ আড়তের মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবস্থাপক মামুনুর রহমান, আড়তদার আল আমিন, মাহবুব আলম, কাজল হোসেন, কবির হোসেন প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, বিস্মিল্লাহ প্রধান আড়ত ও জাপান-বাংলা আড়তের নামে আড়তদারদের কাছ থেকে অবৈধভাবে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। চুক্তি ভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত লাভজনক হওয়ায় চুক্তিভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত, মুদিমনোহরী, আদা, রসুন, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে ১০হাজার টাকা থেকে ৫০হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকানের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় জিডি করলেও পুলিশ কোন প্রদক্ষেপ গ্রহণ করে নি। 

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা প্রদক্ষিণ করে।  


Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে