বছর ঘুরে ঈদ আসে মানুষের মনে আনন্দ উৎসব নিয়ে দীর্ঘ এক মাস রোজা রাখার পর সকল মুমিন মুসলমান মহান আল্লাহর পক্ষ থেকে এই ঈদের দিনটি পেয়েছে সকলে মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য। তাই মুসলিমদের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উচিত এই দিনটিকে সুন্দরভাবে উদযাপিত করা এবং মানবতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করা।
সংগঠনটির চেয়াম্যান মোঃ সেলিম সাইব ও মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম বলেন সুদীর্ঘ চার বছর যাবত শান্তির ছোঁয়া যুব উন্নয়ন ফাউন্ডেশন (PYDF) এর পথ চলায় অনেক চড়াই উৎরাই পার করে আমরা আজকের এই অবস্থানে। আমাদের অনেক ত্যাগী কার্যকরী সদস্যদের অবদান আমরা কখনোই ভুলবো না। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতিও আমাদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সকলের ঈদ হোক শান্তিপূর্ণ ও বরকতময়।
তাই আজকের এই খুশির মুহূর্তে কবির ভাষায় বলতে চাই - ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব, ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়, ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়। ঈদ মোবারাক
৪৫৩ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৫০৮ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫১১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৫১৪ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫৪৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫৬৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৫৭০ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৮১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে