নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা নুরুল হক (৪৫) মারা গেছেন। শৃক্রবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৬ মার্চ সেহরীর পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলার  ঘটনা ঘটে। নিহত,  নূরুল হক উপজেলার ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ বিকালে বাড়ীর পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সাথে তার আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ১৬ মার্চ ভোরে সেহেরী খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ী থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌছেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে তাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। এদিকে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল হক।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলা ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহিত হবে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে