দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রূপগঞ্জে অর্থের বিনিময়ে মাদ্রাসায় আয়া নিয়োগের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও বাতেনিয়া দাখিল  মাদ্রাসায় অর্থের বিনিময়ে আয়া নিয়োগের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই ও সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানিকের বিরুদ্ধে । গত ১ মার্চ শুক্রবার ওই মাদ্রাসার আয়া নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পদে মোট ৯জন প্রার্থী অংশগ্রহণ করেন। ওই নিয়োগ পরীক্ষার বিষয়ে তদন্ত পূর্বক সঠিক, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগী প্রার্থীরা। 

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থী ফজি আক্তার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। তাই এ মাদ্রাসায় আয়া হিসেবে কাজ করার জন্য পরীক্ষায় অংশ নিই।  মৌখিক পরীক্ষায় আমার শশুর বাড়ি এবং  বাবার বাড়ি কোথায় জিজ্ঞেস করে পরীক্ষা শেষ করে দিয়েছে। এটা কোনো পরীক্ষা না। এটা পরীক্ষার নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখানে হাসি আক্তারের কাছে মোটা অংকের টাকা খেয়ে তাকে বাছাই করা হয়েছে। আমরা চাই এ পরীক্ষার সঠিক তদন্ত করে পুনরায় সঠিকভাবে পরীক্ষা  নেওয়া হোক। 

রুনু আক্তার একই অভিযোগ করে বলেন, এখানে আয়া পদে সর্ব নিম্ন অষ্টম শ্রেণি যোগ্যতা চেয়েছে। কিন্তু  এ আয়া পদে পরীক্ষায় আমরা ৯ জন প্রার্থী। এর মধ্যে   আইএ বিএ পড়ে এমন প্রার্থী পরীক্ষা দেয় ৩ জন। তাহলে আমরা অষ্টম শ্রেণির পরীক্ষার্থীরা কীভাবে বাছাই হবো।  এখানে তারা পরিকল্পিতভাবে পরীক্ষার নামে নাটক সাজিয়ে  হাসি আক্তারকে বাছাই করা হয়েছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক পরীক্ষার্থী  বলেন, এখানে মাদ্রাসার সুপার ও সভাপতির মনগড়া মতো পরীক্ষা নেওয়া হয়েছে। তারা আগেই টাকার বিনিময়ে  আয়া হিসেবে হাসি আক্তারকে বাছাই করে রেখেছে। এটা লোক দেখানো পরীক্ষা হয়েছে। হাসি আক্তারকে বাদে আর কাউকে তেমন কোনো পরীক্ষায় প্রশ্ন করা হয়নি।  আমরা চাই এ পরীক্ষাটি পুনরায় নেওয়ার জন্য। 

এ বিষয়ে মাদ্রাসার পরিচালনা পরিষদের  সভাপতি মাইনুদ্দিন আহমেদ  মানিক মেম্বার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসায় আয়া পদে নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেন হয়নি। মৌখিক পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। যে পরীক্ষায় ভালো করেছে তাকেই বাছাই করা হয়েছে। 

এ ব্যাপারে বড়ালু পাড়াগাঁও বাতেনিয়া দাখিল   মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাই এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মনীতি মেনে স্বচ্ছাভাবে নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। নিয়োগের ব্যাপারে কোন আর্থিক লেনদেন করা হয়ইনি। 

আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে