নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলা, বেঞ্চসহকারীসহ ৪ জন প্রত্যাহার

চট্টগ্রাম আদালত ভবন ।




প্রথম যুগ্ম জেলা জজ আদালতে অ্যাডভোকেট মনজুর আলমের ওপর হামলার ঘটনায় আদালতের বেঞ্চ সহকারিসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা তাদের প্রত্যাহার করেন।

পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেন তিনি।  

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনজুর আলম একটি মামলার নথি দেখার জন্য প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একাধিক যান। তখন আদালতে বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ নথি দেখানোর জন্য কয়েকবার সময় দেন। বেধে দেওয়া সময়ে গিয়েও মনজুর আলমকে মামলার নথি দেখতে দেয়নি বেঞ্চ সহকারী। পরে নথি দেখানোর জন্য টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি।

পরে মাগরিবের সময় যেতে বললে সেই সময় যান ওই আইনজীবী। তখনও আদালতের বেঞ্চ সহকারি অসহযোগীতা করেন। পরে রোববার যেতে বলেন। এসময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে কয়েকজন স্টাফ এক সঙ্গে  আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।  

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন জানান, প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গত বৃহস্পতিবার বিকেলে আইনজীবী মনজুর আলম একটি মামলার নথি দেখার জন্য যান। সেখানে বেঞ্চসহকারী পারভেজসহ আদালতের কর্মচারীরা আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আইনজীবীদের নিয়ে বিভিন্ন কুটক্তিমূলক কথা বলেন, এতে আইনজীবী মনজুর প্রতিবাদ করলে উভয় পক্ষ কথা-কাটাকাটির এক পর্যায়ে পেশকার-পিয়নরা আইনজীবীর ওপর হামলা করেন।

তিনি আরও জানান, রোববার এই ঘটনার প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। ঘটনার তদন্ত করার জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ আদালতের বেঞ্চ সহকারীসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

আরও খবর